নরসিংদীতে রাব্বির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পিয়াস নামে এক যুবক গ্ৰেপ্তার করেছে পুলিশ। নরসিংদী শহরের লাইব্রেরি পট্টিতে লাইসেন্সকৃত দেশীয় মদের দোকানের কর্মচারী রাব্বির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাজী তৌফিক আহমেদ ওরফে পিয়াস (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন লাইব্রেরি পট্টির ওই দোকানে এ ঘটনা ঘটে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পিয়াসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পিয়াস নরসিংদী শহরের গাবতলী (মাটির নিচে মসজিদ সংলগ্ন) এলাকার কাজী সারফ উদ্দিন আহমেদের ছেলে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় নরসিংদী শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

