ঢাকাFriday , 25 September 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা

পশু স্বাস্থ্য পরীক্ষা না করায় কসাইকে জরিমানা

বার্তা কক্ষ
September 25, 2026 12:46 am
Link Copied!

নেত্রকোনার মদনে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ ওঠেছে পারভেজ মিয়া নামে এক কসাইয়ের বিরুদ্ধে। গবাদি পশু জবাই করার আগে প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্যগত পরীক্ষা না করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের দেওয়ান বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম বলেন, কোন গবাদি পশু জবাই করার আগে প্রাণিসম্পদ দপ্তরের মাধ্যমে স্বাস্থ্যগত পরীক্ষা করে নিতে হয়। কসাইয়ের দোকানে অভিযানে গিয়ে একটি স্বাস্থ্যগত জরাজীর্ণ গরু পাই। এটি তিনি জবাই করে মাংস বিক্রি করার উদ্দেশ্যে নিয়েছিলেন। এটি একটি বয়স্ক গরু। তবে গরুটিতে কোন সংক্রামক রোগ না থাকলেও স্বাস্থ্যগতভাবে খুব জরাজীর্ণ অবস্থায় ছিল। গরুটি লিভার জনিত রোগে ভুগছিল।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজ মিয়া দীর্ঘদিন ধরে গরু জবাই করে বাজারে মাংস বিক্রি ব্যবসা করছেন। তিনি অধিক মুনাফার আশায় প্রায় সময়ই সস্তা মূল্যে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করেন। স্বাস্থ্যগত জরাজীর্ণ একটি গরু জবাই করার প্রস্তুতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আজ সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথ উদ্যোগে অভিযানে ঘটনাস্থলে যান। এ সময় রোগাক্রান্ত গরুটিও কসাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে পান। কসাইকে প্রাথমিক জিজ্ঞাসা করা হলে তিনি জবাই করে বিক্রি করার জন্য আনার কথা স্বীকার করেন। ওই পশুর স্বাস্থ্যগত পরীক্ষার প্রমাণাদি দেখাতে ব্যর্থ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারায় তাকে ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।