ঢাকাSunday , 5 April 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

জ্বালানি সংকট মোকাবেলায় ভালুকায় যাত্রাপালা বন্ধ

বার্তা কক্ষ
April 5, 2026 10:35 pm
Link Copied!

দেশজুড়ে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও ময়মনসিংহের ভালুকায় তা অমান্য করে চলছিল অবৈধ যাত্রাপালার আয়োজন। রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার গাদুমিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই যাত্রাপালা বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গাদুমিয়া বাজার সংলগ্ন এলাকায় প্রশাসনের কোনো প্রকার অনুমতি ছাড়াই বিশাল প্যান্ডেল ও আলোকসজ্জা করে যাত্রাপালার আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে রাত ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন ঘটনাস্থলে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে আয়োজকরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং জনস্বার্থে প্যান্ডেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, “দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে আলোকসজ্জা পরিহার ও অতিরিক্ত বিদ্যুৎ সাশ্রয়ের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে যাত্রাপালা আয়োজন করে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।”