ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধীতপুর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমীর আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা জামায়াতের আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলু, উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন, কর্মপরিষদ সদস্য মাওলানা মুবারক হোসেন, উপজেলা বায়তুলমাল সম্পাদক ইঞ্জিনিয়ার শরীফ মোল্লাসহ উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধীতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার খুররম। কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ভালুকা উপজেলার ১১টি ইউনিয়নের ১১ জন চেয়ারম্যান পদপ্রার্থীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

