ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা

ফ্যাসিবাদীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে : এমপি বাচ্চু

বার্তা কক্ষ
September 26, 2026 2:07 am
Link Copied!

‘সন্ত্রাস ও নৈরাজ্যে’র মাধ্যমে ফ্যাসিবাদীরা আবারও দেশে মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
গত ২৫ সেপ্টেম্বর ভালুকা সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, গত ১৭ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। অনেকে জেল-জুলুম ও পঙ্গুত্ব বরণ করেছেন। এসব নির্মম ঘটনায় স্বজনদের চোখের পানি এখনো শুকায়নি। দেশের মাটিতে এমন ফ্যাসিবাদী কর্মকাণ্ড আর কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও উল্লেখ করেন, যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ও নৈরাজ্য রুখে দিতে বিএনপি এবং এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে। সমাবেশ শেষে ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা অংশ নেন।