নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামে মোঃ মোখলেছুর রহমান (৫৩) নামে এক সাবেক সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসারকে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে হেয় প্রতিপন্ন ও আইনি ঝামেলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোখলেছুর রহমানের দাবি, পূর্ব শত্রুতার জেরে একটি চক্র তার সামাজিক সম্মানহানি করার জন্য নানা চক্রান্ত চালিয়ে আসছে। এর অংশ হিসেবে প্রতিপক্ষের লোকজন নিজের জমির কলা গাছ কেটে ফাসানোর চেষ্টা করছে। এর ই ,ধারাবাহিকতায়,গত ২৯ইং সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) বিকাল অনুমান সাড়ে ৫ টায় পূর্ব পরিকল্পনা মাফিক হামলায় মারাত্মকভাবে আহত হন মোখলেছুর রহমান। অভিযোগে জানা যায়, কাজিরচর মেইন রোডে সিএনজি পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায়, একদল দুর্বৃত্ত কলা বাগানে ওত পেতে থাকে। এবং সুযোগ বুঝে তার উপর চড়াও হয়। হামলাকারীরা ধারালো ছুরি গলায় ধরে এবং বাঁশের লাঠি দিয়ে পায়ে সজোরে আঘাত করে তার সাথে থাকা ৫৫,৫০০ (পঞ্চান্ন হাজার পাঁচশত) টাকা ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীরা, মোখলেছ বলতে থাকে, এ ব্যাপারে আইনের আশ্রয় নিলে, প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোখলেছুর রহমান (পিতা: মৃত রওশন আলী ভূঁইয়া) বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযুক্ত মোমেন, হৃদয় ও বাহাদুরসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

