“শিক্ষা, ঐক্য, সংস্কৃতি, উন্নয়ন” এবং “হামনিক্যের সংস্কৃতি হামনিক্যের পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে ৩১তম ঐতিহ্যবাহী কারাম উৎসব-২০২৬ ও সাংস্কৃতিক পরিবেশনা। ২৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২.০০ টা থেকে পত্নীতলা উপজেলার নজিপুর হাই স্কুল মাঠ শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ, পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা শাখার সভাপতি শ্রী সুবোধ উরাও।অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক এমপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান জোহা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিয়ামুল হক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান পত্নীতলার পরিচালক জনাব যোগেন্দ্র নাথ সরকার এবং ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল ও জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) চেয়ারম্যান জনাব মির্জা নুরুল গণী শোভন।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম রাব্বি (কোঅর্ডিনেটর, SICIP-PKSF), চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক ড্যানি সিডাক, বাংলাদেশ স্কিল ট্রেনিং প্রোভাইডারস সোসাইটির (BSTPS) সভাপতি মোঃ সালাউদ্দীন, অল্টারনেটিভ সোশ্যাল এন্ড স্কিল এডুকেশন ডেভেলপমেন্ট (অ্যাসেড) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মুরাদ হোসেন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ নওগাঁর এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডী, জিএমএলআরপি পত্নীতলার ড. একরামুল হক, আশা প্রকল্প পত্নীতলার মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী এবং জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর।

