২০২৫ সালে বিশ্বে মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১০ শতাংশই এসেছে আফ্রিকা থেকে। মহাদেশটির দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ছিল প্রায় ১ কোটি ব্যারেল।
বৈশ্বিক অবকাঠামোগত নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার মতো নানা চ্যালেঞ্জ থাকলেও সামগ্রিকভাবে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের বড় রপ্তানিকারক অঞ্চল হিসেবে অবস্থান ধরে রেখেছে আফ্রিকা। এ অঞ্চলে তেল উৎপাদন ও রপ্তানির বড় অংশ নির্ভর করছে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের ওপর। এর মধ্যে নাইজেরিয়া, লিবিয়া, আলজেরিয়া ও অ্যাঙ্গোলা অন্যতম। তালিকা অনুযায়ী, নাইজেরিয়া ২০২৫ সালে গড়ে প্রতিদিন ১৫ থেকে ১৬ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। এর ফলে দেশটির আফ্রিকার শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারক হিসেবে রয়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া আফ্রিকান অপরিশোধিত তেলের ৫৫ শতাংশেরও বেশি এসেছে দেশটি থেকে। এরপর লিবিয়ার প্রমাণিত তেলের মজুদ আফ্রিকায় সর্বোচ্চ—প্রায় ৪৮ দশমিক ৪ বিলিয়ন ব্যারেল। দেশটি ২০২৫ সালে প্রতিদিন প্রায় ১২ থেকে ১৩ লাখ ৯০ হাজার ব্যারেল তেল উৎপাদন ও রপ্তানি করেছে।

