ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা

অবৈধ স্কাফ সিরাপ সহ গ্রেপ্তার-১

বার্তা কক্ষ
অক্টোবর ২, ২০২৬ ৬:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় আমদানি নিষিদ্ধ ২৫ বোতল ভারতীয় অবৈধ স্কাফ সিরাপসহ অনন্ত দাস (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাঠালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালী এলাকায় ভরাডোবা হাইওয়ে থানার জরুরি পার্টি ইনচার্জ সার্জেন্ট মাহমুদ ইসলামের নেতৃত্বে এক অভিযানে তাকে আটক করা হয়। অভিযানকালে অনন্ত দাসের ব্যাগ তল্লাশি করে ২৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত অনন্ত দাস নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শ্রীরাম চন্দ দাসের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, গোপনে সংবাদ পেয়ে জরুরি পার্টি ইনচার্জ সার্জেন্ট মাহমুদ ইসলামের নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে জিজ্ঞেসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।