গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজিঃ নং: S-10272-2009) ‘আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’ (IHRJS)-এর বরগুনা জেলার তালতলী উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে ‘রাজধানী টিভি’র নিজস্ব প্রতিনিধি মল্লিক মুহাম্মদ জামালকে সভাপতি এবং ‘দৈনিক আজকের বাংলা’র জেলা প্রতিনিধি মোঃ রনি মল্লিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটি অনুমোদন পাওয়ার পর, ২৫ সেপ্টেম্বর পটুয়াখালীর কুয়াকাটায় মল্লিকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকল সদস্যদের মাঝে সংস্থার আনুষ্ঠানিক পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, এলাকার মানবাধিকার সুরক্ষায় এবং পেশাদার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। কোনো ব্যক্তি যেন মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি মানবিক কাজে একযোগে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সদস্যরা।

