ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা

ভালুকায় বাবার ধর্ষণে কিশোরী মেয়ে অন্তঃসত্ত্বা; অতঃপর

বার্তা কক্ষ
অক্টোবর ১১, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় নিজের বাবার ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী গৃহকর্মী (১৩) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাবা আব্দুল মোতালেক (৩২)কে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানার পুলিশ। উপজেলার কাঠালী এলাকায় ওই ঘটনা ঘটে। পরে শনিবার (১০অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের লাল মিয়া ছেলে। বর্তমানে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রী কাজ করতেন বলে জানা গেছে।
জানা গেছে, মোতালেকের ওই কিশোরী মেয়ে ঢাকা জেলার কলাবাগান থানা এলাকায় একটি বাসায় গৃহকর্মী’র কাজ করতেন গত ২২মে ২০২৬ তারিখে কয়েকদিনের ছুটিতে বাবা-মায়ের কাছে ভালুকা উপজেলার কাঠালী এলাকায় বেড়াতে এসেছিলেন। ২৫জুন ২০২৬ তারিখে পুনরায় ঢাকা গিয়ে ওই বাসায় গৃহকর্মীর কাজে যোগ দেয়। সম্প্রতি মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বাসার মালিকের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কিশোরী জানায়, কাঠালী বেড়াতে যাওয়ার পর তার বাবা আব্দুল মোতালেক তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি জানার পর বাসার মালিক কৌশলে মেয়েটির মা-বাবাকে ডেকে নেন এবং কলাবাগান থানা পুলিশের কাছে সোপর্দ করেন।পরবর্তীতে কিশোরীর মা ও বাসার মালিকের জেরার মুখে অভিযুক্ত বাবা প্রাথমিকভাবে নিজের মেয়ের সাথে শারিরিক সম্পর্কের কথা স্বীকার করে। পরে কলাবাগান থানা থেকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন এবং নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা।
ভুক্তভোগী শিশুর মা জানান, গত ২২ মে আমার স্বামী আব্দুল মোতালেক নিজে গিয়ে মেয়েকে ঢাকা থেকে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এক মাস রাখার পর ২৫ জুন তাকে আবারও কাজের জায়গায় রেখে আসে। আমি জীবিকার তাগিদে চাকরির সুবাদে দিনের একটা বড় সময় বাইরে থাকতাম। এই সুযোগে ভাড়া বাড়িতে খালি বাসায় মেয়েকে একা পেয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। বর্তমানে তার মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে পড়েছে এ ঘটনায় তিনি তার স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানায়, খবর পেয়ে অভিযুক্ত আব্দুল মোতালেককে ঢাকার কলাবাগান থানা থেকে আমাদের হেফাজতে হস্তান্তর করার পরে, ভুক্তভোগীর মায়ের দায়ের করা ধর্ষণ মামলায় আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।