ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা

 ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক বৃক্ষরোপণ

এসডি সোহেল রানা
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংক্রামক ব্যাধি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষে শেরপুরে এক বর্ণাঢ্য পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবারের সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, রোভার স্কাউটের সদস্যবৃন্দ এবং শেরপুর পৌরসভা ও জেলা কালেক্টরেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অভিযানকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, নর্দমা ও সরকারি কার্যালয় চত্বরে জমে থাকা পানি, প্লাস্টিক বর্জ্য ও মশার প্রজনন উপযোগী স্থানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক বার্তা প্রচারের পাশাপাশি নাগরিকদের নিজস্ব বাসা-বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পরিবেশের সার্বিক সুরক্ষায় সচেতনতামূলক বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা চত্বরে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও জেলা প্রশাসক মহোদয় উল্লেখ করেন, সরকারি প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। প্রতি শনিবার এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকলে জেলায় পরিচ্ছন্নতা সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠবে।

উপস্থিত ব্যক্তিবর্গ শেরপুরকে পরিচ্ছন্ন, সুন্দর ও মশামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবস্তরের নাগরিককে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জোরালো আহ্বান জানান।