ঢাকাFriday , 19 September 2025
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

admin-dn
September 19, 2025 4:52 pm
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন-ভাতার পরিশোধের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০মিনিট থেকে ৬টা ৫০মিনিট পর্যন্ত উপজেলার মেহরাবাড়ী এলাকায় প্রায় ৩শতাধিকা শ্রমিক এ কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করেন, আগস্ট মাসের বেতন, ওভারটাইম ও নাইট বিল যথাসময়ে পরিশোধ না করায় তারা বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। তবে কোনো আশ্বাস না পাওয়ায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধে নামেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শিল্প পুলিশ, মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সড়ে যেতে অনুরোধ জানালে তারা মহাসড়ক থেকে আন্দোলন প্রত্যাহার করে। পরে সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

লাভেলো আইসক্রিম কারখানার অ্যাডমিন ম্যানেজার আবু তাহের বলেন, “আমাদের শুধু আগস্ট মাসের বেতন বকেয়া আছে। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছিলাম রবিবার বা সোমবারের মধ্যে পরিশোধ করা হবে। তারপরও শ্রমিকরা বিকাল ৪টার দিকে কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসেন।”

এ বিষয়ে ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর সহকারী পুলিশ সুপার আনোয়ারুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলনের বিষয়টি সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।