ঢাকাMonday , 22 September 2025
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

অর্থের অভাবে থেমে যেতে পারে নিষ্পাপ শিশুর হাসি: সন্তানকে বাঁচাতে ভিক্ষা চাইলেন বাবা

Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা এলাকার দেড় বছরের ছোট্ট শিশু আছিয়া ব্রেইন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য জরুরি দুটি অপারেশন প্রয়োজন, যার খরচ প্রায় তিন লাখ টাকা। তবে দিনমজুর বাবা জালাল উদ্দিনের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

ছোট্ট আছিয়া জালাল উদ্দিনের তিন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট। বড় ভাই পরিবারের দায়িত্ব সামলাতে পারছেন না, আর বড় বোনও অসুস্থ। এক বছর আগে জ্বরে আক্রান্ত হলে প্রথমে টাইফয়েড ধরা পড়ে। পরে চোখে টিউমার শনাক্ত হলে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমার ব্রেইনে ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আছিয়াকে বাঁচাতে দুইটি জরুরি অপারেশন করতে হবে। বাবা-মা ধারদেনা করে দুই দফা কেমোথেরাপি করালেও এখন আর সক্ষম হচ্ছেন না। তারা সমাজের বিত্তবান ও দানশীলদের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন।

শিশুর বাবা জালাল উদ্দিন, জানান আমাকে ভিক্ষা দিয়ে হলেও সন্তানকে বাঁচাতে সহায়তা করুন। “সমাজের বিত্তবান ও দানশীলদের সাহায্য ছাড়া আমি আমার শিশুকে সুস্থ করতে পারব না।”

স্থানীয় স্বেচ্ছাসেবী, জিহাদী, সুজন ও নোমান আহমেদ নকিব জানান, স্থানীয়রা তার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন এবং যতটুকু সম্ভব সহযোগিতা করছেন। তবুও পুরো চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য এখনো প্রয়োজন আড়াই থেকে তিন লাখ টাকা। এলাকাবাসি আশা করছেন, সকলের সহযোগিতায় শিশুর নিষ্পাপ হাসি ফিরিয়ে আনা সম্ভব হবে।