ঢাকাThursday , 9 October 2025
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ভালুকায় স্পিনিং মিল কর্মকর্তার লাশ উদ্ধার: পরিবারে ‘পরিকল্পিত হত্যার’ অভিযোগ

Link Copied!

​ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত এনআর গ্রুপের মালিকানাধীন একটি স্পিনিং মিলের ভেতর থেকে গতকাল রাতে রবিউল ইসলাম নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মিল কর্তৃপক্ষ ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু বললেও নিহতের পরিবার এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে অভিযোগ করেছেন। নিহত রবিউল ইসলাম ওই কারখানার প্রডাকশন বিভাগের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে।

​কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার আরিফুল ইসলাম জানান, “রবিউল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না এবং টয়লেটের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয়, পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অজ্ঞান অবস্থায় রবিউলকে পড়ে থাকতে দেখেন, এরপর দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​তবে নিহতের স্ত্রী নাজমা আক্তার অভিযোগ করে বলেন, “তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” এ বিষয়ে ভালুকা মডেল থানার তদন্ত ইনস্পেকটর আবদুল মালিক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।