ঢাকাThursday , 9 October 2025
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

‘মেধাবী বাংলাদেশি ছাত্ররা জাপানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’: ভালুকায় জাপানি প্রতিনিধি

Link Copied!

“বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেছেন জাপানের কানাগাওয়া শহরের সাগামি ইন্টারন্যাশনাল একাডেমির প্রতিনিধি মিনোরি ইয়ামাদা। তিনি বলেন “বাংলাদেশি শিক্ষার্থীরা মেধাবী ও পরিশ্রমী” জাপানি ভাষা শিখে বাংলাদেশী শিক্ষার্থীরা জাপানের শিক্ষা ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়া, জাপানে উচ্চশিক্ষার জন্য আগ্রহী শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ভালুকায় উপজেলার সিডস্টোর এলাকার আর্কিটেক্ট এম. এ. হোসাইন কলেজে ওব্লিগস একাডেমির উদ্যোগে আয়োজিত “জাপানি ভাষা শিক্ষা, সংস্কৃতি ও জাপানে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থান” বিষয়ক সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

সেমিনার অনুষ্ঠানের ওব্লিগস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিরবাড়ী গ্রীণ অরণ্য পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান, কে অ্যান্ড কে কর্পোরেশন জাপানের পরিচালক ও বিজিএমইএ সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, বিশেষ অতিথি হিসেবে ওব্লিগস একাডেমির পরিচালক ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষক আবদুল কাদের, এডুকো ভালুকার প্রকল্প কর্মকর্তা এস. এম. তুষার, পপি-এডুকো একতা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আরাফাত সানি, ওব্লিগস একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এ-সময় উপস্থিত ছিলেন।