ঢাকাThursday , 9 October 2025
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে সেই আছিয়া

Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামের দেড় বছরের শিশু আছিয়া আক্তার অবশেষে মরণব্যাধি ব্রেইন ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে চলে গেল।
বৃহস্পতিবার (৯অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আছিয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা জালাল উদ্দীন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যান্সারে ভুগছিল ছোট্ট আছিয়া। চিকিৎসার জন্য প্রয়োজন ছিল বিপুল অর্থের, যা দিনমজুর বাবা জালাল উদ্দিন ও গৃহিণী মা পারভিন আক্তারের পক্ষে জোগাড় করা ছিল প্রায় অসম্ভব। একমাত্র সন্তানের জীবন বাঁচাতে তারা যখন হতাশায় ভেঙে পড়েন, তখন স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমে আছিয়ার অসুস্থতার খবর প্রচারিত হলে দেশ-বিদেশের অসংখ্য মানুষ এগিয়ে আসেন সহায়তার হাত বাড়িয়ে।
সহৃদয় মানুষদের আর্থিক সহায়তায় আছিয়াকে ভর্তি করা হয় ঢাকার বিশেষায়িত হাসপাতালে। চিকিৎসকরা তার জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত নিষ্পাপ এই শিশুটিকে ফেরানো সম্ভব হয়নি।
আছিয়ার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি পাড়াগাঁও বড়চালায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। শিশুটির হাসিমাখা মুখ আর নিষ্পাপ চোখের স্মৃতি এখন সবার মনে বেদনার ছাপ ফেলে গেছে।