ঢাকাTuesday , 3 February 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ভালুকায় ধানের শীষের টাকা বিতরণের মধ্যরাতে ৬ নেতাকে ১৫ দিনের কারাদণ্ড

বার্তা কক্ষ
February 3, 2026 7:43 am
Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের সময় ছয়জনকে আটক করেছে যৌথবাহিনী।  পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মঙ্গলবার (৩ফেব্রুয়ারী) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান রাহাতুল জান্নাত মহিলা মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বগাজান এলাকায় ২৫ থেকে ৩০ জনের একটি দল ধানের শীষের প্রার্থী ফখর উদ্দিন আহমেদের পক্ষে টাকা বিতরণের খবর পেয়ে সেনাবাহিনীর টহল টিম সাতজনকে আটক করেন এবং অন্যরা পালিয়ে যান।  পরবর্তীতে ঘটনার সত্যতা নিশ্চিত হলে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম কাউসার জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন এবং অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা নিয়ে তাঁর মায়ের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভুমি ইকবালা হোসাইন ও ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভান্ডাবো এলাকার মৃত ওয়াহেদ মুন্সীর ছেলে উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ কারি (৭৬), উপজেলার বাগাজান এলাকার মৃত হোসেন আলী শেখেরে ছেলে শামসুদ্দিন (৭৫), মৃত আক্কাস আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (৪০), ইব্রাহিম মাস্টার এর ছেলে তানভীর (৪০), আবুল কাশেমের ছেলে গোলাম রাব্বি (৩০) ও পার্শ্ববর্তী গফুরগাও উপজেলার যশরা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ শহিদ (৫৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত ছয়জনকে গ্রেফতার করে রাতেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  এ বিষেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন বলেন, ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় আটক করা ছয়জনকে সাজা দেওয়া হয়েছে।  এ সময় তাঁদের কাছ থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ঘ-১৬-৩৩৯৩) নগদ টাকা ও হিসাবের খাতা জব্দ করা হয়েছে। এতে কোন মহল্লায় কবে, কত টাকা বিতরণ করা হয়েছে বা করা হবে, তার হিসাবের তথ্য রয়েছে।