ঢাকাSunday , 8 February 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ভালুকায় জনগণের কথায় চলবে এমপি— মোর্শেদ আলম

admin-dn
February 8, 2026 11:47 am
Link Copied!

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেছেন, আগামী দিনে এমপির ব্যক্তিগত ইচ্ছা নয়, ভালুকার সাধারণ জনগণের মতামত ও সিদ্ধান্তেই পরিচালিত হবে এলাকার উন্নয়ন ও কার্যক্রম। জনগণই হবে সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু—তাদের দাবি ও প্রত্যাশাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

গতকাল রাতের দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খিলবাড়ী পুকুর পাড় জামে মসজিদ এলাকায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। মোর্শেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে ভালুকার মানুষ নানা ক্ষেত্রে অবহেলার শিকার হয়েছে। উন্নয়ন হয়েছে ঠিকই, তবে তা হয়েছে অনেক সময় জনগণের প্রয়োজন ও মতামতকে উপেক্ষা করে। আমি নির্বাচিত হলে উন্নয়ন হবে জনগণের চাহিদা ও পরামর্শ অনুযায়ী। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টি—এই চারটি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভালুকাকে একটি আধুনিক, জনবান্ধব ও বৈষম্যহীন উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি। এ জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী শহিদুল ইসলাম, বিএনপি নেতা আবু সাঈদ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।