ঢাকাTuesday , 10 February 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

বিশৃঙ্খলা করলে সর্বোচ্চ বল প্রয়োগের হুঁশিয়ারি পুলিশের

বার্তা কক্ষ
February 10, 2026 11:38 am
Link Copied!

বিশৃঙ্খলা করলে সর্বোচ্চ বল প্রয়োগের হুঁশিয়ারি পুলিশের

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (১০ফেব্রুয়ারী) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, নির্বাচনের দিন সকল ভোটার নির্বিঘ্ন ও নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট প্রদানে কোনো ধরনের বাধা সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ, র‌্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে মাঠে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। সকলের আন্তরিক সহযোগিতা করলে ভালুকা উপজেলায় একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম, ইন্সপেক্টর অপারেশন মোবারক হোসেন প্রমূখ।