ঢাকাTuesday , 10 February 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

মেয়ের প্রেমে বাধা, কাল হলো মায়ের

বার্তা কক্ষ
February 10, 2026 5:59 pm
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় মেয়ের প্রেমের সম্পর্ককে স্বীকৃতি না দেওয়ায় মাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে কিশোরী মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ১৭ বছর বয়সী সুমাইয়া আক্তারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের সাত বছর বয়সী ছেলে রাহাদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। শনিবার (৭ফেব্রুয়ারী) রাত আনুমানিক দশটার সময় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাংগাটিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (৩৫) ওই এলাকার লেপতোষকের ব্যবসায়ী বিল্লাল হোসেনের স্ত্রী।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—সুমাইয়া আক্তারের সঙ্গে একাধিক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। মা রহিমা বেগম এসব সম্পর্কে বাধা দেন এবং মেনে নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দীর্ঘদিন ধরে মা-মেয়ের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিনও এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সুমাইয়া আক্তার বঁটি (দা) দিয়ে কুপিয়ে তার মাকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।