ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ত্রিশালে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা দাবি লিটনের

বার্তা কক্ষ
March 10, 2026 10:36 am
Link Copied!

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা এর গুজিয়াম সীমান্ত এলাকায় মাটি ভরাটকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন লিটন নামের ব্যক্তি। তিনি জানান আবদুল্লাহ নামের এক ব্যক্তি জমি ক্রয় করে গুজিয়াম মৌজায় ত্রিশাল থানায়।

আমার জমি নিশিন্দা মৌজায় ভালুকা থানায়। আমার পৈত্রিক জমিতে জমির দালাল জুয়েল, আসাদুল কারী, লাইছু সহ আরও ৫/৭ জন মিলে রাতের অন্ধকারে মাটি ভরাট শুরু করলে আমি বাধা প্রদান করি। পরে সে আমার নামে এ ঘটনায় বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে অভিযোগ করেন, আমি তার কাছে চাঁদা দাবি করেছি, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাইয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী।