ঢাকাTuesday , 10 March 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ত্রিশালে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা দাবি শওকতের

বার্তা কক্ষ
March 10, 2026 10:38 am
Link Copied!

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা এর গুজিয়াম সীমান্ত এলাকায় মাটি ভরাটকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন ।

তিনি বলেন আমি গুজিয়াম মৌজার ৫২ শতক জমি ক্রয় করি।
আমার জমিতে গতকয়দিন আগে রাতের অন্ধকারে জমির দালাল জুয়েল, আসাদুল কারী,গংরা রাতের অন্ধকারে মাটি ভরাট শুরু করলে আমি খবর পেয়ে বাধা প্রদান করি।

পরে সে আমার নামে বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে অভিযোগ করেন, আমি তার কাছে চাঁদা দাবি করেছি, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মুলত আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং ভূমিদস্যু জুয়েল, আসাদুল কারী গংদের বিচারের দাবী জানাচ্ছি।