বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় বিলিভার্স ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার বার্ষিক শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, শারীরিক গঠন ও ইসলামিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নানামুখী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।মাদরাসার প্রিন্সিপাল শাহজালালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের তোকাত গাজিওসমানপাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাব সভাপতি মোঃ মাইন উদ্দিন, হবিরবাড়ী বাহারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, স্থানীয় জামায়াতের সেক্রেটারি এবং জুলাই বিপ্লবের বীর যোদ্ধা রেজাউল করিম শাকিল। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন।উৎসবমুখর এই আয়োজন শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

