ঢাকাThursday , 20 August 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন

বার্তা কক্ষ
August 20, 2026 4:10 pm
Link Copied!

ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমানকে সভাপতি এবং সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের হলরুমে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমান। সভায় প্রকৃতি ও জীবন ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিবেশ রক্ষায় এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদ, আ.ফ.ম. আফজাল হাসান, সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন, শাহাদাত হোসেন মানিক, শেখ মো. এমরান, আশফাকুজ্জামান তায়েব ও এম. এম. কবির বক্তব্য দেন।

কমিটিতে আ.ফ.ম. আফজাল হাসানকে সহসভাপতি, শাহাদাত হোসেন মানিককে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মোকসেদুর রহমান মামুনকে সাংগঠনিক সম্পাদক, শেখ মো. এমরানকে অর্থ সম্পাদক, আশফাকুজ্জামান তায়েবকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, এম. এম. কবিরকে দপ্তর সম্পাদক, সেলিনা সুলতানাকে নারী বিষয়ক সম্পাদক, মনিরুজ্জামান মনিরকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মোহাম্মদ হাফিজ উদ্দিনকে স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এবং মো. রবিউল আলমকে তথ্য ও প্রযুক্তি সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া মো. সাইফুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, সজীব মিয়া, রাজীব মিয়া, স্বাধীন রহমান ও লোকমান হোসেন ইফাতকে কার্যকরী কমিটির সদস্য করা হয়েছে।

সভায় প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ তালুকদার, সাংবাদিক মো. আতাউর রহমান তরফদার, সাংবাদিক কামরুল এহসান চন্দন এবং উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিনকে ক্লাবের উপদেষ্টা করা হয়।

সভা শেষে অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।