ঢাকাSunday , 14 September 2025
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

হাসিনাকে পনেরো বছর জোর করে ক্ষমতায় রেখেছিল দাদারা: রোকন

Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত পনেরো বছর জোর করে ক্ষমতায় বসিয়ে রেখেছিল “তাদের দাদারা” এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

১৩ সেপ্টেম্বর (শনিবার) রাতে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় রোকনুজ্জামান সরকার রোকন আরও বলেন, “বিএনপির কোনো প্রভু দল নেই, কোনো প্রভু দেশও নেই। বিএনপি কোনো দেশকে প্রভুত্ব মেনে রাজনীতি করে না। আমাদের একমাত্র প্রভু আল্লাহ এবং শক্তি হলো এ দেশের জনগণ।”

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহাম্মদ, সাকাওয়াত হোসেন পাঠান, ওসমান গনি মাখন, আলহাজ্ব শহিদুল ইসলাম, মজিবুর রহমান মজু, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাঈদ জুয়েল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব, সিনিয়র যুগ্ম আহবায়ক এমরামুল ইসলাম শাহিন, যুবদল নেতা শামীম আহাম্মেদ, ছাত্রদল নেতা শরিফ হাসান, সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।