ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ- ১১, ভালুকা আসনের বিএনপির মনোনিত প্রার্থী, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবীতে বিএনপি, অঙগ ও সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে, শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ীর সীডষ্টোর বাজার এলাকায় মশাল মিছিল করেছেন।
স্থানীয় ও দলীয় সূত্রে জানাযায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–১১ , ভালুকা আসনে দলীয় নেতাকর্মী ও তৃনমূলের ত্যাগী কর্মী-সমর্থকদের মতামতকে উপেক্ষা করে, তাদের পছন্দ ও জনপ্রিয়তার মূল্যায়ন না করেই, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, কিছুদিন পূর্বে চাদাবাজীসহ নানা অপকর্মের দায়ে বহিস্কার হওয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুকে মনোনয়ন প্রদান করেছেন। যা উপজেলা বিএনপির তৃনমূলের অধিকাংশ কর্মী- সমর্থকরা প্রত্যাখ্যান করেছেন। তাই তারা শুক্রবার রাতে চাঁদাবাজীর দায়ে বহিস্কার হওয়া, বির্তকৃত নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবীতে ওই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলে অংশগ্রহনকারী তৃণমূল কর্মী- সমর্থকরা দাবী করেন, ভালুকা উপজেলার আপামর জনতা ও দলীয় নেতা-কর্মীদের অধিক পছন্দের নেতা, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোর্শেদ আলমকে চুড়ান্ত ভাবে মনোনয়ন প্রদান করা হোক। উল্লেখ্য, মিছিলকারীরা “চাঁদাবাজের মনোনয়ন, মানি না, মানবো না”সহ বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃমজিবুর রহমান মজু জানান,শুনেছি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবীতে ওই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়।

