ঢাকাSaturday , 22 November 2025
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল পূর্ব ভালুকা ফাজিল মাদ্রাসায় নাক, কান ও গলা রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে সেবা দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এর ডিপার্টমেন্ট অব ইএনটি অ্যান্ড হেড-নেক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল মনির।

চিকিৎসা ক্যাম্প আয়োজন করেন পূর্ব ভালুকা ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ছায়েফুজ্জামান ফয়সাল, মোঃ আসাদুজ্জামান মামুন ও মোঃ আমিনুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভরাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মোনায়েম খান।

চিকিৎসা ক্যাম্পে অংশ নিয়ে ডা. ইকবাল মনির বলেন, “সারা ভালুকাজুড়ে এ ধরনের মেডিকেল ক্যাম্প করার ইচ্ছা রয়েছে। ইতিমধ্যে ভালুকায় তিনটি ফ্রী মেডিকেল ক্যাম্প করা হয়েছে।  অনেকেই নাক, কান ও গলার রোগের গুরুত্ব বুঝতে পারেন না। মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এবং গুরুত্ব বোঝাতেই আমাদের এই উদ্যোগ।”ভবিষ্যতে ও আমার এ উদ্যোগ  সাধারন মানুষের জন্য চলমান থাকবে।