ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ভালুকার চার সাংবাদিকের বিরুদ্ধে বনবিভাগ কর্তৃক গায়েবি ও প্রতিহিংসা মুলক মিথ্যা মামলা করেন। সে সব মামলা প্রত্যাহারের দাবীতে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সকালে স্থানীয় কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
গত অক্টোবর মাসে “বনায়ন ছাড়াই অর্থ লোপাট” শিরোনামসহ তৎকালীন কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন ও ভালুকা রেঞ্জ অফিসের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার হারুন অর রশীদ খানের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বেশ কয়েকটি সংবাদ প্রচার হয়। সে সব প্রকাশিত সংবাদ বনবিভাগ তদন্ত করে গত ১৩আগস্ট হবিরবাড়ি বিট অফিসার আনোয়ার হোসেনকে সামায়িকভাবে বরখাস্ত করেন। সমায়িক ভাবে বরখাস্ত হওয়ার পর পেছনের তারিখ দিয়ে আগস্ট মাসের এক থেকে এগার তারিখের মাঝে আনোয়ার হোসেন ও হারুন অর রশীদ খান হয়রানীর উদ্দেশ্যে প্রতিহিংসা করে ভালুকায় কর্মরত দৈনিক যুগান্তর জহিরুল ইসলাম জুয়েল, নয়া দিগন্ত আসাদুজ্জামান ফজলু, মানব কন্ঠ শফিকুল ইসলাম সবুজ ও গ্লোবাল টিভির শাহিদুজ্জামান সবুজের বিরুদ্ধে ৬টিমামলা করেন। মিথ্যা,গায়েবি ও প্রতিহিংসা মুলক মামলার প্রতিবাদে জহিরুল ইসলাম জুয়েল সঞ্চালনায় ইনকিলাবের সাংবাদিক কামরুল হাসান কামালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মোহনা টিভির সাংবাদিক এসএম শাহজাহান সেলিম, সময়ের আলোর সাংবাদিক ফিরোজ খান, কালের কন্ঠের সাংবাদিক মোখলেছুর রহমান মনির, সংবাদের সাংবাদিক আতাউর রহমান তরফদার, এনটিভির সাংবাদিক আলমগীর হোসেন, বাংলাদেশ বুলেটিনের সাংবাদিক মোঃ আক্কাছ আলী, দৈনিক যায়যায়দিনের ভালুকা প্রতিনিধি সফিউল্লাহ আনসারী, ভোরের ডাকের সাংবাদিক শাহ আকরাম হোসেন, গ্লোবাল টিভির সাংবাদিক শাহিদুজ্জামান সবুজ, সকালের সময়ের সাংবাদিক এমএ সবুর, আরটিভির সাংবাদিক আল আমীন, মাইটিভির সাংবাদিক মর্জিনা খাতুন মনি, এশিয়ান টিভি সাংবাদিক লিমা আক্তার, দৈনিক সবুজ বাংলার জেলা সাংবাদিক সাদেকুর রহমান সোহাগ, দৈনিক ভোরের আকাশের সাংবাদিক হাবিবুর রহমান তরফদার। এ সময় এটিএন বাংলার সাংবাদিক আনোয়ার হোসেন তরফদার, দৈনিক মুক্ত খবরের সাংবাদিক হুমায়ুন কবির, আজকের দর্পনের রোমান আহমেদ নকিব, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাহমুদুল হাসান ফুরাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
তারা বলেন, ভালুকা রেঞ্জের বিট অফিসার আনোয়ার হোসেন ও হারুন অর রশিদ এর বিরুদ্ধে নানা অনিয়মের সংবাদ প্রচার করায় প্রতিহিংসা ও হয়রানী মূলক এ মামলা করেছ। সাংবাদিকরা সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ তৈরি করে। এ ধরনের মামলা গণমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টাও বলে অভিযোগ করেন তারা। দুর্নীতিবাজরা বারবার সাংবাদিকদের কন্ঠ রোধের চেষ্টা করলেও সফল হয়নি বলেও বক্তারা বলেন। সেই সাথে মামলা প্রত্যাহারসহ দুর্নিতিবাজ ভালুকায় কর্মরত বন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি করেন।

