ঢাকাSunday , 5 July 2026
  1. অর্থনীতি
  2. গণমাধ্যম
  3. জাতীয়
  4. দেশ
  5. বিদেশ
  6. রাজনীতি
  7. শিক্ষা
আজকের সর্বশেষ খবর

ভালুকায় সিটিজেনস ব্যাংক-এর ৪র্থ বর্ষপূর্তী

Link Copied!

দেশের অন্যতম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘সিটিজেনস ব্যাংক পিএলসি’ সফলতার সাথে ব্যাংকিং কার্যক্রমের ৪ বছর পূর্ণ করে পঞ্চম বছরে পদার্পণ করেছে। এই গৌরবময় মাইলফলক উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত ব্যাংকের ‘সিডস্টোর বাজার শাখা’-এ এক আনন্দঘন পরিবেশে বিশেষ আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের সিডস্টোর বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল হোসেন-এর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজার অপারেশন মোঃ আনোয়ারুল হক, কাস্টমার সার্ভিস অফিসার মোহাম্মদ মনজুরুল হাসান মানিক এবং ক্যাশ ইন চার্জ মোঃ আহসান হাবিব। এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, করপোরেট ও এসএমই (SME) খাতের বিশিষ্ট গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বর্ষপূর্তির এই বিশেষ আয়োজনে কর্মকর্তারা ব্যাংকের আগামী দিনের অগ্রযাত্রা এবং গ্রাহক সেবার মান আরও আধুনিক ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানস্থলে প্রদর্শিত বিশেষ ফেস্টুনে ব্যাংকের মূল প্রতিপাদ্য তুলে ধরা হয়— “৪ বছর: টেকসই আগামী বিনির্মাণে”।শাখা ব্যবস্থাপক তার বক্তব্যে বলেন, বিগত ৪ বছর ধরে করপোরেট, এসএমই এবং রিটেল ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং একটি শক্তিশালী বাংলাদেশ গড়তে সিটিজেনস ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দীর্ঘ যাত্রায় ব্যাংকের ওপর আস্থা রাখার জন্য তিনি সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং নিয়ন্ত্রক সংস্থাসমূহের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।